Sunday, July 28, 2019

কেবল , ৫ মেশালি... একটু অন্য রকম

* জোকস-1
পল্টু : আচ্ছা, বিয়ের পর তোরা দু’জন কি সুখে আছিস?
বল্টু : অবশ্যই। প্রতি সপ্তাহেই আমরা রেস্তোরাঁয় খেতে যাই। খাওয়া শেষে কিছুক্ষণ পার্কে হেঁটে বেড়াই। মনের আনন্দে গান গাই।
পল্টু : বাহ! সপ্তাহের কোন দিনটায় যাস তোরা?
বল্টু : ও যায় বুধবার, আর আমি শুক্রবার।
* জোকস-2
বল্টু : বুঝলি পল্টু , সুলেখাকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না।
পল্টু : কেন?
বল্টু : মেয়েটা কানে কম শোনে।
বল্টু : কী করে বুঝলি?
বল্টু : আমি ওকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। আর ও বলল, আমার পায়ের স্যান্ডেলটা নতুন!


* জোকস-3
প্রেমিক তার প্রেমিকাকে বলছে-
প্রেমিক: প্রেয়সী আমার, তোমার সঙ্গে আমি আমার সব কথা শেয়ার করতে চাই। আমার সুখ-দুঃখ, হাসি-কান্না… সব!
প্রেমিকা: শুরুটা তাহলে তোমার এটিএম কার্ডের পাসওয়ার্ড দিয়েই হোক।
* জোকস-4
স্বামী: আজ আমি তোমার কাছে কিছুই গোপন রাখবো না। কী জানতে চাও বলো?
স্ত্রী: আমিও। আচ্ছা আমাদের বিয়ের আগে তোমার কি কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল?
স্বামী: না, তবে মাঝে মাঝে নাইট ক্লাবে যেতাম আর কী!
স্ত্রী: তাই তো বলি তোমাকে এতো চেনা চেনা লাগছে কেন!

* জোকস-5

স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে ব্যাগ গোছাতে শুরু করলেন স্ত্রী। রাগে গজগজ করতে করতে বললো-
স্ত্রী: আর জীবনে কোনোদিন আমি এমুখো হব না। থাকো তুমি একলা। আমি চললাম বাবার বাড়ি।
স্বামী: যাও যাও। আর এই নাও, যাওয়ার ভাড়াটা নিয়ে যাও।
স্ত্রী: আর ফেরার ভাড়াটা কে দেবে শুনি?

*************************************

কোন টা সবথেকে ভালো লাগলো ?
নিচে কমান্ট করে জানাও

No comments:

Post a Comment