#জালিয়াতির নতুন কেরামতি--
গতকাল প্রায় দুপুর সাড়ে বারোটা নাগাদ অচেনা নম্বর থেকে ফোন এলো।
ফোন তুলতেই সুরেলা সুমধুর কন্ঠে একটি মহিলা জানালো-খুব দুঃখিত স্যার,
আমি অনলাইনে রেজিস্ট্রেশন করছিলাম, ভুলকরে আমার মোবাইলের নং টার জায়গায় আপনার মোবাইলের নং টা দেওয়া হয়ে গেছে,কারণ, আপনার আর আমার মোবাইল নং টায় অনেক মিল আছে।তাই ভুল করে ফেলেছি।এটা টাইপিং মিষ্টেক, একটু পরেই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে,
প্লিজ ওটা মেসেজ বা রিং করে দেবেন ? নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে আবার ২৪ঘন্টা অপেক্ষা করতে হবে।
আমার মোবাইলে সত্যিই একটা ওটিপি এলো।একটু পরেই অন্য আরেকটা নং থেকে আবার সেই সুরেলা কন্ঠি-স্যার ওটিপি টা এসেছে,প্লিজ আমাকে জানান। হঠাৎ মাথায় এলো তাই, বললাম যে ফোন নং টা দিতে গিয়ে আমার নং টা দিয়েছেন সেটা থেকে একটা কল করুন তো। জবাব এলো-ঐ নং টায় এক্কেবারে ব্যালেন্স নেই,
তাই এই নং থেকে কল করছি। আপনি কি একজন মহিলাকে অবিশ্বাস করছেন?লাইনটা বন্ধ হয়ে গেলো।
মেসেজ এলার্ট দিয়ে আমার ব্যাঙ্কের মেসেজ এলো--
মেসেজ এলার্ট দিয়ে আমার ব্যাঙ্কের মেসেজ এলো--
"আপনি কি আপনার নেট ব্যাঙ্কিং এর পাসওয়ার্ড চেন্জ এর জন্য রিকোয়েস্ট করেছেন, তাহ'লে পাঠানো ওটিপি টা ব্যাবহার করুন,না রিকোয়েস্ট করে থাকলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন"।
মাথা গরম হয়ে গেলো, সঙ্গে সঙ্গে প্রথম ও দ্বিতীয় নং এ ফোন করলাম, জবাব এলো-সার্ভিস এরিয়ার বাইরে তাই যোগাযোগ সম্ভব নয়।
মাথা গরম হয়ে গেলো, সঙ্গে সঙ্গে প্রথম ও দ্বিতীয় নং এ ফোন করলাম, জবাব এলো-সার্ভিস এরিয়ার বাইরে তাই যোগাযোগ সম্ভব নয়।
এটা একটা নতুন ভাবে ব্যাঙ্ক জালিয়াতির প্রচেষ্টা।আমি দু'টো নং ই ব্যাঙ্কে জানিয়ে দিয়েছি।তাই, সবারই কাছে অনুরোধ এই খবরটা যতোজনকে পারেন ফরোয়ার্ড করুন ও নিরাপদে থাকুন।
No comments:
Post a Comment